• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলেদের মানববন্ধন

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলেদের মানববন্ধন

 

মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর আসকা বাজার মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। শুক্রবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী আসকা বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সূর্যমুখী দক্ষিণ পাড় মাছ ঘাটের সভাপতি আহসান উল্লাহ। সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, মৎস্য ব্যবসায়ী রাসেল উদ্দিন, মোঃ রুবেল উদ্দিন, নিজাম উদ্দিন প্রমুখ‌। এ সময় মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন আমাদের বিএনপির উপর ভর করে অনৈতিক উপায়ে মাছ ব্যবসা শুরু করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী লোকজন বিএনপিকে সামনে এগিয়ে দিয়ে অবাধে চাঁদাবাজি মাছ লুটপাট করছে। বিএনপির উপর ভর করে অনেক পুরানো এ মাছ ঘাটটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। বিগত সরকারের সুবিধাবাদী কিছু লোকজন মাছ ব্যবসায়ী না হয়েও এ ঘাট বিপরীত দিকে অন্য একটি মাছ ঘাট তৈরি করে। এতে তাঁরা আমাদের ঘাটটি বন্ধ করতে অপপ্রচার চালানো, ব্যবসায়ী লোকদের মারধর করা, ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া, জেলেদেরকে হুমকি দেওয়া সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তাঁরা আমাদের ঘাটটি বন্ধ করার জন্যে সকল ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাঁরা আরো অভিযোগ করেন, বিএনপির কিছু নামধারী লোকজনকে সাথে রেখে পতিত আওয়ামীলীগের লোকজনেই এ সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে থানায় এ সকল বিষয়ে একটি বৈঠক হয়। তাতে তাদের সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এখন তাঁরা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। উল্লেখ্য হাতিয়ার সূর্যমুখী মাছ ঘাটটি একটি উল্লেখযোগ্য মাছ ঘাট। ৫ আগস্ট পরিবর্তনের পর সূর্যমুখী খালের দুই পাড়ে দুইটি পক্ষ ভিন্ন ভিন্ন ভাবে ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু মনস্তাত্তিক কিছু বিষয়ের মিল অমিলের পার্থক্যের কারণে সম্প্রতি দুই পক্ষের মধ্যে ফাটল তৈরি হয়।


More News Of This Category
bdit.com.bd