• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত

হাতিয়ায় ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক প্রকাশ্যে জেলেদের মাছ লুটের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

হাতিয়ায় ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক প্রকাশ্যে জেলেদের মাছ লুটের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

 

মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

 

 

হাতিয়ায় ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক প্রকাশ্যে জেলেদের মাছ লুটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলেরা। সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী আসকা বাজার মাছ ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সূর্যমুখী আসকা বাজার উত্তর পাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, মৎস্য ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মোঃ ইসমাইল হোসেন সহ সহম্প্রধিক সাধারণ জেলেরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমাদের এ ঘাটটি ত্রিশ বছরের পুরাতন মৎস্য ঘাট।

এখানে প্রায় দশ সহস্রাধিক মাছ ব্যবসায়ী জেলে শ্রমিক মাছ বেচা কেনার সাথে জড়িত। হঠাৎ একটি গ্রুপ এ বাজারকে বিলুপ্ত করার জন্য খালের দক্ষিণ পাশে একটি মাছ ঘাট চালু করে। মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন বলেন, তারা নিজেদেরকে বিএনপি দাবী করে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। আসলে তাঁরা অনুপ্রবেশকারী। তাঁরা গত ১৭ বছরে সব নির্বাচনে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছে। কিন্তু তাদের নৌকা ও ট্রলার না থাকায় তারা এ বাজারের দাদনকৃত নৌকা ও ট্রলার থেকে মাছ ছিনিয়ে নেয়। প্রতিদিন আহসান, রহমত, নিজাম এর নেতৃত্বে কয়েকজন জেলেরা নদী থেকে মাছ নিয়ে উত্তর ঘাঁটের উদ্দেশ্যে আসার পথে তাদের গতিরোধ করে মাছ ছিনিয়ে নেয়। এ বিষয়ে হাতিয়া থানায় লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়। থানা থেকে পুলিশ সদস্যরা এসে দুই ধাপে কয়েকটি নৌকার মাছ উদ্ধার করে। কিন্তু সন্ত্রাসীরা এখনও তা অব্যাহত রেখেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে। এ বিষয়ে আলাপকালে আহাছান ও রহমত বলেন, আমরা আমাদের ঘাটে মাছ বেচা কেনা করতেছি। উত্তর ঘাটে কি হচ্ছে তা আমাদের দেখার বিষয় নয়।


More News Of This Category
bdit.com.bd