সেনাবাহিনীতে মেধা ও যোগ্যতার উজ্জ্বল উদাহরণ: আজমাইন ইশরাক ‘সোর্ড অব অনার’ অর্জন
ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ – সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেছেন।
বিখ্যাত সাংবাদিক নাজমুস সাকিব তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, আজমাইন ইশরাকের এই সাফল্য সম্পূর্ণভাবে তাঁর নিজস্ব মেধা, পরিশ্রম এবং যোগ্যতার ফল। তিনি বলেন, “যদি আজমাইন ইশরাকের বাবা, সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল (অব:) হামিদুল হক, রাজনৈতিকভাবে বিতর্কিত হলেও, সেটার কারণে আজমাইনের পুরস্কার প্রাপ্তিতে কোনো বাধা তৈরি হওয়া উচিত নয়।”
সাকিব আরও মন্তব্য করেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে সেনাবাহিনীতে কিছু মেধাবী কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, “হাশিমুল হক বা মরহুম অধ্যাপক গোলাম আযমের সন্তানদের ক্ষেত্রেই আমরা বৈষম্য ও অন্যায়ের নজির দেখেছি। তবে আজমাইন ইশরাকের অর্জন আমাদের মনে করিয়ে দিচ্ছে, যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে সঠিক স্বীকৃতি সম্ভব।”
তিনি এই প্রসঙ্গে বলেন, “চব্বিশের পাঁচ আগস্টের পর আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। আজমাইন ইশরাক যেই পুরস্কার অর্জন করেছেন, তা তার নিজস্ব মেধা ও পরিশ্রমের স্বীকৃতি।”
নাজমুস সাকিবের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং দেশবাসী মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরস্কারের গুরুত্ব উপলব্ধি করছে।