• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

সিতারে জামিন পার’-এ ধরা দিলেন তিন খান

Reporter Name / ১৪৪ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

‘সিতারে জামিন পার’-এ ধরা দিলেন তিন খান

আন্তর্জাতিক ডেস্ক :বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’-এর বিশেষ প্রদর্শনীতে একফ্রেমে ধরা দিলেন একঝাঁক তারকা। এর মধ্যে আছেন তিন খান— বলিউড বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

শুক্রবার (২০ জুন) মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি ঘিরে এমনিতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে, তার ওপর তিন খানের একসঙ্গে উপস্থিতি যেন সেই উন্মাদনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

মুম্বাইয়ের একটি সিনেমা হলে আয়োজন করা হয় ‘সিতারে জামিন পার’-এর প্রদর্শনী। আর সেখানেই দেখা যায় এই ত্রয়ীকে। তিন খান ছাড়াও আরও অনেক পরিচিত মুখ হাজির ছিলেন সেখানে। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিন খানের মিলনমেলা।

তিন খানের বাইরেও উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনায়েদ খান, তামান্না ভাটিয়া, আমির খানের মেয়ে ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরেসহ আরও অনেক তারকা।

সিনেমাটি প্রদর্শনীর পর দেখা যায়, সালমান খানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তাকে সিনেমার ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। পাপারাজ্জি ও আমির খানের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় এ অভিনেতাকে।

একটি মজার মুহূর্তে সালমান পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না। ভাইজানের এই মজাদার ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে প্রচুর লাইক ও মন্তব্য কুড়িয়েছে। এক নেটিজেন তার বন্ধুত্বকে অভিনন্দন জানিয়ে লিখেছেন— ‘আমরা এই বন্ধুত্ব ভাঙব না।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘বেস্ট ফ্রেন্ডস।’


More News Of This Category
bdit.com.bd