৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৪৫
জনতার কণ্ঠস্বর ডেস্ক :
ঢাকা – আলোচিত রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে সাদিক ও ফরহাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাঁচ লাখ ফলোয়ারের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার না দেওয়াকে তিনি সঠিক পদক্ষেপ বলে মন্তব্য করেন।
পিনাকি ভট্টাচার্য লিখেছেন, খালেদ আসলে সাদিক ও ফরহাদকে ব্যবহার করে নিজের চ্যানেলের ফলোয়ার বাড়ানোর কৌশল নিয়েছিলেন। কিন্তু তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে, স্বার্থান্বেষী মিডিয়া খেলায় অংশ নেবে না।
তিনি আরও বলেন, “আল্লাহর কী মাইর, এরা একসময় আমাদের পপুলিস্ট বলতো। আর এখন নিজেরাই কৌশলে ‘ফলোয়ার’ বাড়ানোর খেলায় মেতেছে।”
পিনাকি দাবি করেন, তথাকথিত মূলধারার গণমাধ্যম একসময় তাদের নামও উচ্চারণ করত না। অথচ এখন বিভিন্ন ব্যক্তিকে ধরাধরি করে নিজেদের শোতে আনার চেষ্টা করছে। তিনি আহ্বান জানান, ধৈর্য ধরে কাজ করতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে—কারণ সময় ঘুরে গেলে পরিস্থিতিও পাল্টে যায়।
নিজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি জানান, খালেদ তার শোতে একাধিকবার তাকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তিনিও আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। পিনাকি ভট্টাচার্যের মতে, শিবির তথা সংশ্লিষ্ট দল ভালো সিদ্ধান্তই নিয়েছে।