• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা

সাতক্ষীরার কলারোয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা ভবন নির্মাণে আর্থিক সহায়তার আবেদন

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

সাতক্ষীরার কলারোয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা ভবন নির্মাণে আর্থিক সহায়তার আবেদন

মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কলারোয়া উপজেলার গোপীনাথপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি মাদ্রাসা ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। এ ভবনে দৃষ্টি প্রতিবন্ধীরা পবিত্র কুরআন শিক্ষা, হাফিজি শিক্ষা এবং ইসলামি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

সংস্থাটি একটি স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান, যা সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা থেকে নিবন্ধিত এবং এর কার্যক্রম সারা দেশব্যাপী বিস্তৃত। বর্তমানে সংস্থার অধীনে ৪৪টি জেলা শাখা রয়েছে। সাতক্ষীরা জেলা শাখার নামে গোপীনাথপুর এলাকায় দলিল নং ১১৭০ অনুযায়ী ৪ শতক জমি রয়েছে। সেই জমির উপরই মাদ্রাসা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবন নির্মাণে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন হলেও সংস্থার পক্ষে এ ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই সংস্থার পক্ষ থেকে ধনী-গরীব নির্বিশেষে সকলের নিকট নগদ অর্থ, ইট, বালু, সিমেন্ট, টিনসহ যে কোনো সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাহায্য পাঠানোর জন্য ব্যাংক হিসাব খোলা হয়েছে রূপালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা কর্পোরেট শাখা, কদমতলা, সাতক্ষীরা শাখায়। হিসাবের শিরোনাম: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, সাতক্ষীরা জেলা শাখা। এছাড়া নগদ অর্থ বিকাশ ও রকেট নম্বর: ০১৯১৯৩২৭৪৬৪ এর মাধ্যমে প্রেরণ করা যাবে।

আবেদনটি করেছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। তিনি এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের বরাবরও সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছেন।

সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা বিস্তারে যেকোনো সহযোগিতা এক মহৎ উদ্যোগে রূপ নেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 


More News Of This Category
bdit.com.bd