• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা

টায়ার কারখানার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী ও কৃষকরা

নাজমুল হাসান বিষেশ প্রতিনিধি / ১২২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

টায়ার কারখানার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী ও কৃষকরা

নাজমুল হাসান স্টাফ রিপোর্টার

সাভার উপজেলা ভাগুতা ওমুগদা কান্দা মোট দশ টি টায়ার কারখানা গড়ে উঠেছে।

টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদন: বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, পরিবেশ ধ্বংসের অভিযোগে অবৈধ কারখানা

সাভার উপজেলা ভাগুতা ওমুগদা কান্দা এলাকায় লাইসেন্সবিহীন টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের মাধ্যমে মারাত্মক পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। অবৈধভাবে গড়ে ওঠা এই টায়ার কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় প্রতিদিন অতিষ্ঠ হয়ে উঠছে আশপাশের জনপদ। এলাকাবাসীর অভিযোগ, এই ধোঁয়ার কারণে ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।
স্থানীয়রা জানান, দিনের পর দিন টায়ার পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর রাসায়নিক গ্যাস। এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্য, ফসলি জমি, গাছপালা এবং গৃহপালিত পশু-পাখির ওপর। অনেক কৃষক অভিযোগ করেছেন, ধোঁয়ার কারণে জমির ফসল নষ্ট হচ্ছে, গরু-ছাগল অসুস্থ হয়ে পড়ছে, এমনকি হাঁস-মুরগি মারা যাওয়ার ঘটনাও ঘটছে। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষিনির্ভর পরিবারগুলো।
এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গেলে তারা ভয়ের কারণে প্রকাশ্যে ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তাদের দাবি, কারখানার মালিক প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কথা বললে হয়রানির শিকার হতে পারেন।
এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত কারখানার মালিক সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বারবার চেষ্টা সত্ত্বেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জোর দাবি—অবিলম্বে এই লাইসেন্সবিহীন অবৈধ টায়ার কারখানা বন্ধ করে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা হোক।
এ প্রসঙ্গে সাংবাদিকরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,
“এই বিষয়ে আগে আমাদের জানা ছিল না। তবে এখন যেহেতু আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি, আমি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এ ধরনের কোনো অবৈধ কারখানা আমার এলাকায় থাকতে পারবে না—বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখব।”
পরিবেশবাদীদের মতে, টায়ার পুড়িয়ে তেল উৎপাদন একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও পরিবেশবিধ্বংসী কার্যক্রম। যথাযথ অনুমোদন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া এ ধরনের কারখানা চালু থাকলে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিপর্যয় নেমে আসবে।
এখন দেখার বিষয়, প্রশাসনের আশ্বাস বাস্তবে কত দ্রুত কার্যকর হয় এবং অবৈধ টায়ার কারখানার বিরুদ্ধে আদৌ কঠোর ব্যবস্থা নেওয়া হয় কি না

 


More News Of This Category
bdit.com.bd