• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

সাতক্ষীরায় কথিত সাংবাদিক আলামিন সরদারের চাঁদাবাজিতে বিপাকে কর্মকর্তা—কর্মচারী ব্যবসায়ী রাজনীতিবিদরা

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

সাতক্ষীরায় কথিত সাংবাদিক আলামিন সরদারের চাঁদাবাজিতে বিপাকে কর্মকর্তা—কর্মচারী ব্যবসায়ী রাজনীতিবিদরা

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কথিত সাংবাদিক আলামিন সরদারের চাঁদাবাজিতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা—কর্মচারী ব্যবসায়ী ও রাজনীতিবিদরা । তার রোশানাল থেকে রেহাই পাইনি জেলার কোন দপ্তর। এমনকি পেশাদার সাংবাদিকরাও।

৫ম শ্রেনী পাস এই যুবকের হাতে মহান পেশার পরিচয় পত্র কে তুলে দিয়েছে? এ নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
আলামিন সরদার তালা উপজেলার কাশিয়াডাঙা গ্রামের তুব্বাত সরদারের ছেলে।

অভিযোগ আছে, জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন সাংবাদিক (হলুদ) পরিচয় দানকারী আলামিন ও তার সিন্ডিকেট। দাবীমত টাকা না দিলে পড়তে হয় কথিত হলুদ সাংবাদিকের রোশানলে। উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা ভিত্তিহীন গল্প তৈরী করে আলামিন সিন্ডকেট।

মিথ্যাগল্পের কল্প কাহিনী লিখে সংবাদ পরিবেশন কারে ভাবমূর্তি ক্ষুন্ন করাই তার একমাত্র কাজ। ইতিমধ্যে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, গনপূর্ত, এলজিইডি, শিক্ষা প্রকৌশলী,জেলা পরিষদ,খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের জেলা উপজেলার কর্মকর্তা কর্মচারি ও রাজনিতিবিদ ব্যাবসায়ীদের নামে
ফেসবুকে,পত্রিকায় উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করে হেয় প্রতিপন্ন করেছে। এমনকি তার হাত থেকে রেহাই পাইনি পেশাদার সাংবাদিকও।
অনুসন্ধানে জানা গেছে, আলামিন স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনি পর্যন্ত পড়াশুনা করার পর, আর বিদ্যালয়ের ধারে পাশে ঘেঁসেনি। এরপর চুরি, ডাকাতি, মাদক বিক্রিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে কয়েকবার জেলও খেটেছেন,


নাম না প্রকাশের শর্তে উক্ত দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা জানিয়েছেন,আলামিন প্রথমে ওয়েব সাইড থেকে কর্মকর্তাদের নাম পরিচয় ও ফোন নাম্বার সংগ্রহ করেন। এরপর সাংবাদিক পরিচয় দিয়ে টাকা দাবী করেন। দাবীমত টাকা না দিলে তার বিরুদ্ধে কল্পকাহিনী লিখে ছাড়া হয় ফেসবুকে। এরপর হোয়াটসএ্যাপে সে সংবাদ পাঠিয়ে পুনঃরায় দাবি করা হয় মোটা অংকের টাকা। সামাজিক অবস্তান,মান—সম্মান ক্ষুন্ন হওয়ার ভয়ে কিছু টাকা দিলেও সপ্তাহ খানেক পর ফের টাকা দাবি করতে থাকে আলামিন। এভাবে প্রতিনিয়ত চলে তার অত্যাচার।

তালা উপজেলার ইউনিয়ন ভূমিকর্মকর্তা আব্দুল জলিল, আশরাফুল হকসহ অনেকে জানান, বেশ কয়েকদিন আগে তার পত্রিকায় বিজ্ঞাপনের নামে কিছু টাকা দাবি করে। দাবি মত টাকা না দেওয়া তাদের জেলা শীর্ষ ঘুষখোর ও দূর্নীতিবাজ বানিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে। এরপর সেই সংবাদ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হুমকি নিয়ে ২০ হাজার টাকা দাবি করে। এসব অত্যাচারের হাত থেকে মুক্তির লক্ষ্যে সাংবাদিক নামধারি চাঁদাবাজের গ্রেপ্তার দাবি জানান তারা।

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যাবসায়ী কেশব সাধু, আবু সাইদ জানান, আলামিন তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রথমে আর্থিক অনটনের কথা বলে টাকা চাই। এর কিছু দিন পর ফেসবুকে দুনীতির সংবাদ আসছে বলে পোষ্ট দিয়ে মোটাঅংকের টাকা দাবি করে। দাবীমত টাকা নাদিলে, মিথ্যা সংবাদ পরিবেশন করে সামাজিকভাবে ভাবমুর্তি ক্ষুন্ন করে। অতিদ্রুত এই চাঁদবাজকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছেন তারা।

স্থানীয়রা জানান, আলামিন মাদকাক্ত। সে নিয়মিত মাদক সেবন করেন। মাদকের অর্থ যোগানোর জন্য সে একটা ভূয়া অনালাইন পোর্টাল খুলে নিজেকে সাংবাদিক দাবী করে। সাংবাদিকতার নামে জেলার সরকারী কর্মকর্তা কর্মচারি ব্যাবসায়ী ও রাজনীতিবিদদের জিম্মি করে নিয়মিত টাকা আদায় করে আসছে। অতিদ্রুত প্রশাসন যদি আলামিন সিন্ডিকেটের চাঁদাবাজির লাগাম টেনে নাধরে তাহলে হুমকির মুখে পড়বে এই মহান পেশা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আলামিনের নামে বেশ কয়েকটি মামলা চলামান আছে। পর্নগ্রাফি আইনেও একটি মামলা আছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category
bdit.com.bd