• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত

সাংবাদিক নির্যাতন মামলা: সাবেক ডিসি সুলতানা কারাগারে

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

সাংবাদিক নির্যাতন মামলা: সাবেক ডিসি সুলতানা কারাগারে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এ আদেশ দেন। পরবর্তীতে পুলিশ প্রিজনভ্যানে করে তাকে কারাগারে নিয়ে যায়।

আদালত সূত্র জানায়, শুনানিতে উভয় পক্ষের যুক্তিতর্ক ও মামলার এজাহার পর্যালোচনা করে আদালত জামিন আবেদন নাকচ করেন। এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন না পেয়ে সুলতানাকে জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।

২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নামে নির্যাতন চালায় জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদ দেখা দিলে পরদিন তিনি জামিনে মুক্তি পান।

পরে আরিফুল ইসলাম রিগান কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট দেয়, যেখানে চার কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়।

আরিফুল ইসলাম রিগান বলেন,

“সংবাদ প্রকাশের কারণে আমাকে বিনা অপরাধে নির্যাতন করা হয়েছিল। আজকের এই রায় প্রমাণ করেছে—আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

বাদীর আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন,
“জামিন নামঞ্জুরের এ সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচারের ক্ষেত্রে একটি মাইলফলক। সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের জন্যও এটি আশার বার্তা।”


More News Of This Category
bdit.com.bd