সদর মডেল থানার বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ১টি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ ১জন আটক।
লোকমান ইসলাম রানা
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ডাকাতির সরঞ্জামাদি ও ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস সহ একজন ডাকাত দলের সদস্য গ্রেফতার।
অদ্য ১৬/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ০৩:৪০ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ সাহিত্যিকাপল্লী এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে একটি মাইক্রোবাস পুলিশের টহল গাড়ি দেখে হঠাৎ পিছু হটতে শুরু করে। ঘটনাটি সন্দেহজনক মনে হলে সদর মডেল থানা পুলিশের টহল টিম দীর্ঘ পথ ধরে মাইক্রোবাসটিকে অনুসরণ করে।
একপর্যায়ে মাইক্রোবাসে থাকা সশস্ত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে বন্দুক তাক করে গাড়ির সব দরজা খুলে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে। এসময় সদর থানা পুলিশের টহল টিম সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজন ডাকাত দলের সদস্য। মো: জসিম উদ্দিন (৪২), পিতা- আবু ছৈয়দ, সাং- আজিম বাপের বাড়ি, ৫ নং ওয়ার্ড, সাহারবিল ইউনিয়ন, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
একই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং গাড়ি তল্লাশি করে ডাকাতির প্রস্তুতিমূলক ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ছুরি, ১ টি হাতুড়ি, ১ টি গ্রিল কাটার (কাটার), ১ টি ছোট দা, ৪ টি কসটেপ, চার জোড়া জুতা, ৩টি মোবাইল, ১ টি ডিজিটাল নাম্বার প্লেট, ১ টি লেমনেটিংকরা নাম্বার প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।