• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৬৮.৭৫ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দাবি, থানায় লিখিত অভিযোগ বেনাপোলে মাদক ও অপরাধ দমনে ওসি শহীদ তিতুমীরের কঠোর অবস্থান: যোগদানের পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা, স্বস্তি ও আশার সঞ্চার সীমান্তবাসীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়মে পাঠদান বন্ধের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম বাংলাদেশ গড়তে প্রয়োজন মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শ্রদ্ধাঞ্জলি

শিক্ষকদের উপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

শিক্ষকদের উপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি

তারিখ: ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টা

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সন্মানিত শিক্ষকদের উপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আল্লামা ইমাম হায়াত বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা না করে তাদের ওপর বর্বর ও পৈশাচিক হামলা চালানো বর্তমান ক্ষমতাসীন চক্রের স্বৈরাচারী আচরণ এবং মানবতাবিরোধী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ।

তিনি বলেন, কোনো সভ্য সমাজ বা রাষ্ট্রে শিক্ষকদের অবমাননা করা হয় না। সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে লিপ্ত এই চক্র শিক্ষকদের সামান্য রুটি-রুজির দাবিকেও সহ্য করতে না পেরে দমননীতির আশ্রয় নিচ্ছে—যার পরিণতিতে দেশের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা আরও চরম অবনতির দিকে ধাবিত হবে।

আল্লামা ইমাম হায়াত শিক্ষকদের ওপর ঘৃণ্য হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


More News Of This Category
bdit.com.bd