• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

শার্শার জনপদে পরিবর্তনের কাণ্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন: ধানের শীষের গণজোয়ারে বেনাপোলে উৎসবের আমেজ

(শার্শা প্রতিনিধি) রাহাত হোসেন / ২৩৬ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

২৩/০১/২৬
(শার্শা প্রতিনিধি) রাহাত হোসেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ডে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রচারণা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর–৮৫/১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন,
বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে একটি জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি জানান, প্রত্যেক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার সরকারি সহায়তা সহজে পেতে পারে।


কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ‘কৃষি কার্ড’ প্রদান করা হবে এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা ব্যবস্থা চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এছাড়াও তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক ও যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সেবা পায়।
তিনি সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করার আহ্বান জানান।
প্রচারণা সভায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd