• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৬৮.৭৫ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দাবি, থানায় লিখিত অভিযোগ বেনাপোলে মাদক ও অপরাধ দমনে ওসি শহীদ তিতুমীরের কঠোর অবস্থান: যোগদানের পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা, স্বস্তি ও আশার সঞ্চার সীমান্তবাসীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়মে পাঠদান বন্ধের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম বাংলাদেশ গড়তে প্রয়োজন মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শ্রদ্ধাঞ্জলি

শার্শায় ধানের শীষের রাজকীয় জনসমুদ্র: পরিবর্তনের অঙ্গীকারে প্রকম্পিত সীমান্ত জনপদ

শার্শা প্রতিনিধি: রাহাত হোসেন। / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

শার্শায় ধানের শীষের রাজকীয় জনসমুদ্র: পরিবর্তনের অঙ্গীকারে প্রকম্পিত সীমান্ত জনপদ

নিজস্ব প্রতিবেদক, শার্শা | ২৭ জানুয়ারি, ২০২৬

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যশোর–৮৫/১ আসনের অন্তর্গত শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২৭জানুয়ারি ২০২৬, বিকাল ৪টায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর–৮৫/১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বক্তব্যে তিনি বলেন,
“জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।”

জনসভায় সভাপতিত্ব করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন রহমান এবং সঞ্চালনা করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান সজল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহার সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd