• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

শার্শায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশাল দোয়া ও মিলাদ মাহফিল বিপুল জনসমাগমে ধানের শীষের পক্ষে গণসমর্থনের দৃশ্যমান প্রতিফলন

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

শার্শায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশাল দোয়া ও মিলাদ মাহফিল
বিপুল জনসমাগমে ধানের শীষের পক্ষে গণসমর্থনের দৃশ্যমান প্রতিফলন
প্রধান অতিথি: আলহাজ্ব নুরুজ্জামান লিটন
স্টাফ রিপোর্টার | যশোর
যশোর–৮৫/১ আসনের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।


দোয়া ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে সকাল থেকেই পুটখালী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক জনসমুদ্রে। স্থানীয়দের মতে, এই আয়োজন শার্শা উপজেলায় বিএনপির ব্যাপক জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও জনভিত্তির দৃঢ় অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।
দোয়া মাহফিলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘I Have a Plan’ কর্মসূচির বার্তা তুলে ধরা হয়। এ সময় ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ভাতা প্রদান এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, এই বিপুল জনসমাগম প্রমাণ করে যে সাধারণ মানুষ বিএনপির নেতৃত্বে আস্থা রাখে এবং ধানের শীষকে তাদের ভবিষ্যৎ আশার প্রতীক হিসেবে দেখছে। তারা আরও জানান, শার্শা উপজেলাজুড়ে বিএনপির প্রতি জনগণের সমর্থন দিন দিন আরও সুসংহত হচ্ছে।
দোয়া ও মিলাদ মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সামাজিক গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন যশোর–১ আসনে বিএনপির গণসংযোগ ও জনপ্রিয়তার শক্ত অবস্থান তুলে ধরেছে, যা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।


More News Of This Category
bdit.com.bd