• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

শার্শায় জনতার ঢল, জননন্দিত নেতা মফিকুল হাসান তৃপ্তির আগমনে বেনাপোলে উৎসবমুখর পরিবেশ

Reporter Name / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

শার্শায় জনতার ঢল, জননন্দিত নেতা মফিকুল হাসান তৃপ্তির আগমনে বেনাপোলে উৎসবমুখর পরিবেশ

 

রিপোর্ট : বেনাপোল (শার্শা) প্রতিনিধি: জান্নাত নূর

যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক এবং শার্শার গণমানুষের প্রিয় নেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি সাহেব সম্প্রতি DBC নিউজের এক বিশেষ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সেই সময় তিনি বেনাপোলের ভবের বেড় দিঘীরপাড় ঈদগাহ ময়দানে উপস্থিত হলে সেখানে সৃষ্টি হয় এক অভূতপূর্ব জনস্রোত।

মাঠজুড়ে হাজার হাজার মানুষ সমবেত হয়ে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। স্থানীয় জনতা, কৃষক, শ্রমজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে নারী-পুরুষ—সব শ্রেণির মানুষ তৃপ্তি সাহেবকে বরণ করে নেন করতালিতে ও উল্লাসে।

ঈদগাহ ময়দানে ঢোল-তবলার শব্দে মুখরিত হয় চারদিক, হাতে জাতীয় পতাকা ও তৃপ্তি সাহেবের ছবি সম্বলিত পোস্টার নিয়ে মানুষ নেমে আসে রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই জনতার ঢল নামে বেনাপোলের ভবের বেড় দিঘীরপাড় এলাকায়, আর বিকেলের মধ্যে পুরো মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

DBC নিউজে দেওয়া সাক্ষাৎকারে জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন —

> “আমি রাজনীতি করি মানুষের জন্য, দলীয় স্বার্থের জন্য নয়। শার্শার প্রতিটি মানুষের কল্যাণে আমি কাজ করেছি, করব ইনশাআল্লাহ। এই জনসমর্থনই প্রমাণ করে মানুষ এখনো সত্যিকারের নেতৃত্ব চায়, যারা কথা রাখে, পাশে থাকে।”

 

তার উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাধারণ জনগণের মুখে হাসি, অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্থানীয় নেতাকর্মীরাও একে একে বক্তব্য রাখেন, যেখানে তারা বলেন যে মফিকুল হাসান তৃপ্তি হচ্ছেন শার্শার “গণমানুষের ভরসা ও প্রেরণা”।

জনতার এমন উচ্ছ্বাস দেখে এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর শার্শায় এমন একতাবদ্ধ রাজনৈতিক সমাবেশ দেখা গেল। তরুণ প্রজন্মও এতে ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd