• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা

শহীদ জাবেরের শাহাদতবার্ষিকীতে সাবিরা নাজমুল মুন্নি: “এই রক্তের ঋণ শোধ হবে মানুষের সরকার প্রতিষ্ঠায়”

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

শহীদ জাবেরের শাহাদতবার্ষিকীতে সাবিরা নাজমুল মুন্নি: “এই রক্তের ঋণ শোধ হবে মানুষের সরকার প্রতিষ্ঠায়”

ডেইলি বাংলাদেশ প্রথম সংবাদ | ২৫ জুলাই ২০২৫
প্রতিবেদন: ইমদাদুল রিপন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তরুণ যোদ্ধা ইমতিয়াজ আহমেদ জাবের-এর প্রথম শাহাদতবার্ষিকী আজ গভীর শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হলো।

শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্র ছিলেন। তিনি যশোর জেলা ঝিকরগাছা উপজেলা হাজিরবাগ ইউনিয়নের দেউলী গ্রামের কৃতি সন্তান।১৯ শে জুলাই ঢাকাতে আন্দোলনরত অবস্থায় স্নাইপার রাইফেলের বুলেট তার গায়ে লাগে এবং ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ইসিইউতে থাকা অবস্থায় মৃত্যু বরন করে।

রাজপথে জীবনের বিনিময়ে গণতন্ত্রের প্রদীপ জ্বালানো এই তরুণকে স্মরণে উপস্থিত ছিলেন সাবিরা নাজমুল মুন্নি, কেন্দ্রীয় বিএনপির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

তিনি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন—

“এই রক্তের ঋণ আমরা কখনও ভুলবো না। শহীদ জাবেররা ঘুমিয়ে থাকে না—তারা জেগে থাকে মানুষের হৃদয়ে, মানুষের অধিকারের লড়াইয়ে। এই রক্তই মানুষকে পথ দেখাবে।”

শহীদের পরিবার ও অতিথিদের উপস্থিতি

এই দিনে শহীদ জাবেরের পরিবারের পাশে ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। গভীর শোকের মধ্যে আরও একটি দুঃখজনক ঘটনা ঘটে—শহীদ জাবেরের পিতা মোঃ নওশের আলী, যিনি নিজেও ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন, আজকের দিনেই ইন্তেকাল করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ভূপালী সরকার

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম

হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমান

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ

পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাঁকন, মীর মনা

পৌর বিএনপির দপ্তর সম্পাদক আল জিহাদি বাবলু

সোলায়মান আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ছাত্র জনতা

শহীদ জাবের: সাহস ও প্রতিরোধের প্রতীক

সাউথইস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের মেধাবী ছাত্র ইমতিয়াজ আহমেদ জাবের ২০২৪ সালের জুলাই বিপ্লবে অংশ নিয়ে শহীদ হন। সে সময়কার দমন-পীড়ন, নির্বিচার গুলি বর্ষণের মুখে জাবেরের আত্মাহুতি জাতিকে জাগিয়ে তোলে।

আমাদের দায়বদ্ধতা

দোয়া ও স্মৃতিচারণে বক্তারা বলেন,

> “এই রক্ত বৃথা যেতে পারে না। শহীদদের আত্মত্যাগই একটি সঠিক, জনমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্মদাতা হবে।”

এই দিনে জাবের শুধু স্মরণীয় হয়ে থাকেননি, তিনি হয়ে উঠেছেন একটি নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।


More News Of This Category
bdit.com.bd