• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকারের জানাজা সম্পন্ন

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

 

রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকারের জানাজা সম্পন্ন

জাতীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের উপস্থিতি, ছিল আবেগঘন পরিবেশ

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার

বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মহান মুক্তিযুদ্ধের সম্মানিত সংগঠক, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার-এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আজ শনিবার (২১ জুন ২০২৫) দুপুর ২টায় জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত করে এবং জাতীয় সংগীত বাজিয়ে মরহুমের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। গার্ড অফ অনার প্রদান উপলক্ষে রাষ্ট্রীয় বাহিনীর একটি চৌকস দল উপস্থিত ছিল।

জানাজায় বাংলাদেশ ট্যাক্স বার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীবৃন্দ এবং মরহুমের সহকর্মী, শিক্ষানবিশ, সিনিয়র ব্যারিস্টারসহ আইন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

জানাজায় বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, যুগ্ম মহাসচিব আসলাম হোসাইন ও সোহেল সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া-সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, অগণিত দলীয় কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উপস্থিত জনতা মরহুমের রাজনৈতিক জীবন, সততা, আদর্শ এবং মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।

জানাজা শেষে বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন। তিনি বলেন:

“এডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন আমাদের দলের রত্ন। তিনি ছিলেন নীতির প্রতীক, একজন নির্ভীক রাজনীতিক এবং একজন দায়িত্বশীল অভিভাবক। আমরা তাঁকে হারিয়ে চিরশূন্যতায় পড়েছি।”

জানাজার পুরো সময়জুড়ে ছিল এক আবেগে আপ্লুত পরিবেশ। সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি ফুল ও শ্রদ্ধা নিবেদন করেন। তাঁকে শেষ বিদায় জানাতে রাজধানী ও দূর-দূরান্ত থেকে আগত অনেকে শহিদ মিনার প্রাঙ্গণে হাজির হন।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনীতিতে এক উজ্জ্বল আদর্শের নাম। সততা, মানবিকতা ও প্রগতিশীল চিন্তার প্রতীক এই রাজনীতিক তাঁর জীবদ্দশায় অসংখ্য তরুণকে ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা দিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।


More News Of This Category
bdit.com.bd