• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

যশোরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে যশোর টাউন হল মাঠের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বর্ণাঢ্য সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আমাদের গণতন্ত্র রক্ষার অঙ্গীকারকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখতে হবে।”সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনছারুর হক রানা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দার খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ ছিদ্দিকী বাচ্চু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান।


More News Of This Category
bdit.com.bd