📰 যশোরের খাজুরার ইশরা টরন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন
স্টাফ রিপোর্টার: মোঃ ওবাইদুল হক
যশোরের খাজুরা অঞ্চলের গর্ব—শামামা তাবাস্সুম ইশরা—ভর্তির সুযোগ পেয়েছেন কানাডার বিশ্বখ্যাত University of Toronto-তে। আগামী সেপ্টেম্বর সেশনে তিনি হেলথ সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষা শুরু করবেন।
ইশরা মূলত যশোর সদর উপজেলার বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মেয়ে। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত শুধু পরিবার নয়, গর্বিত গোটা এলাকা।
তার বাবা মাসুম হোসেন বলেন,
“আলহামদুলিল্লাহ—আমার বড় মেয়ে কানাডার সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, এটা আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আমরা সত্যিই কৃতজ্ঞ।”
২০১১ সালে ঢাকার গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শিক্ষা শুরু করেন ইশরা। ২০১৩ সালে পরিবারসহ কানাডায় স্থায়ী হন। এরপর থেকে শুরু হয় কানাডায় তাঁর শিক্ষাজীবনের নতুন অধ্যায়।
মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি গ্রেড–১২ সম্পন্ন করেন এবং গত ২৭ জুন আনুষ্ঠানিকভাবে হাইস্কুল ডিপ্লোমা অর্জন করেন। উল্লেখযোগ্যভাবে, প্রতি বছর একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি, যা তাঁর অধ্যবসায় ও মেধার প্রমাণ।
ইশরার লক্ষ্য—বাবার পথ ধরে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করা।
তার বাবা একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট, আর মা সেলিনা আক্তার নিলু একজন গৃহিণী। দাদা সিরাজুল ইসলাম এবং দাদি আমিনা খাতুন এলাকার সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।
ইশরার পরিবার সকলের কাছে তাঁর মঙ্গলময় ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।