• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার যাত্রা শুরু হয়েছে। প্রথমবারের মতো চালু হওয়া যবিপ্রবির স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর আগে মাধ্যমিক পর্যায় পর্যন্ত যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম চালু ছিলো।আজ দুপুর ১২ টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে বিশ্ব এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই তথ্য ও প্রযুক্তিকে সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলবে আমি সেই প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর জন্য কলেজ জীবনের পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। এখন থেকে জীবনের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে তাহলেই তোমরা আগামীতে সফলতা অর্জন করতে পারবে। তোমাদের সফলতার মধ্য দিয়ে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ দেশব্যাপী সুনাম অর্জন করবে বলে আমি আশা রাখি।অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক মো. আবুল কালাম আজাদ, শিক্ষক মো. আশিক ইকবাল, নবীন শিক্ষার্থী উম্মে হাবীবা, তানভীর হাসানসহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের পূর্ব নাম শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবুল হোসেন মুন্সিসহ যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd