• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোরেলগঞ্জে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র সংস্কার ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ৫ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোরেলগঞ্জ শাখার উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কাপুডিয়া পট্টির প্রধান সড়কে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
এসময় বক্তব্য রাখেন পৌর আমির মো. রফিকুল ইসলাম, উপজেলা নায়েবি আমির মাস্টার মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা সেক্রেটারি মোঃ মাকসুদ খানসহ যুব বিভাগ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

অন্যদিকে, একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোরেলগঞ্জ উপজেলা শাখা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এইচ এম সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল জাজিদ দা.বি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান এবং বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ।

বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ এবং অপরাধী ও খুনিদের বিচারের দাবিতে আন্দোলন চলবে।


More News Of This Category
bdit.com.bd