• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট শার্শায় তারুণ্যের জয়গান: বাহাদুরপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মিয়াদ আলী, সামনে ছয় দফা উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের সমর্থন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে আলোচনায় শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন নাজমুল হাসান ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মানবিকতার অনন্য দৃষ্টান্ত প্রিসিলা ফাতেমা, প্রবাসের মাটিতে থেকেও হৃদয়ে বাংলাদেশ, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর পথচলার অঙ্গীকার হাইওয়ে পুলিশের নতুন অ্যাডিশনাল আইজিপি মোঃ সায়েদুর রহমান: মহাসড়কে নিরাপত্তা, দৃশ্যমান পুলিশিং ও পেশাদারিত্ব বৃদ্ধির প্রত্যাশা এসআরবির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ: জননিরাপত্তা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বড় প্রত্যাশা কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন

মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়ী রেজাউল করিম।

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়ী রেজাউল করিম।

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি।
বাগেরহাট।

বাগেরহাটের মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে মোঃ রেজাউল করিম ১২১ পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন। এইচ এম মইনুল ইসলাম ৪৪ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন নির্বাচনে ৪৪৬ জন ভোটারের মধ্যে ২২১ টি ভোট কাস্ট হয়। এর মধ্যে মোঃ রেজাউল করিম ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন। এদিকে ভোটকে কেন্দ্র করে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন। এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় । এর আগে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। তারমধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
আলিম,ফাজিল ওকামিল স্তরে অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ও আবু হানিফ নির্বাচিত হন ।

অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মোঃ রেজাউল করিম বলেন মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো এবং সুখে দুখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।


More News Of This Category
bdit.com.bd