• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

মুন্সিগঞ্জে মেয়র পদে আগ্রহী বিএনপি নেতা শহীদ

Reporter Name / ১০৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

তারিখ: ১১ অক্টোবর ২০২৫
সময়: ০৮:৩৫

প্রতিবেদক: রাজনৈতিক ডেস্ক
প্রকাশনা: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর
ওয়েবসাইট: www.bangladeshprothomsangbad.com

মুন্সিগঞ্জে মেয়র পদে আগ্রহী বিএনপি নেতা শহীদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ শহরের পৌর জনগণ চাইলে জাতীয়তাবাদী দলের নেতা শহীদুল ইসলাম শহীদ মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত। জেলা বিএনপি আহ্বায়ক সদস্য ও সাবেক তিনবারের সফল কমিশনার শহীদুল ইসলাম শহীদ বলেন, “গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর এমন কোনো অত্যাচার হয়নি, যা আওয়ামী লীগ করেনি। ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অত্যাচারীরা এলাকা থেকে পালিয়ে গেছে। এটাই প্রমাণ করে তারা মানুষের ওপর কতটা নির্যাতন চালিয়েছে।”

শহীদ আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ লুটপাট করে দেশকে শেষ করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ মেরামতের চেষ্টা করছে। সরকারকে সময় দিতে হবে, আমরা সময় দিতে চাই। প্রত্যেকে নিজের অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করলে দেশ দ্রুত মেরামত হয়ে নির্বাচন সম্ভব হবে।”

গত পৌর নির্বাচনের প্রসঙ্গে তিনি জানান, “২০২১ সালে পৌর শহরে বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করেছিলাম। তখন আওয়ামী লীগের পুত্র প্রার্থী হাজী ফয়সাল বিপ্লব বিজয়ী হন। ওই সময়ের অবৈধ ভোট ও রাতের ভোট প্রমাণ করে, আওয়ামী লীগ নিজের শাসন ব্যবস্থায় জনগণকে বাধাগ্রস্ত করেছে।”

শহীদুল ইসলাম শহীদ আরও বলেন, “জেলা আওয়ামী লীগের আমলে সন্ত্রাসীদের কারণে আমরা মাঠে নামতে পারিনি। মিছিল-মিটিং করলে হামলার শিকার হতে হতো। তবু আমি সর্বদা পৌর জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত এবং জনগণের জন্য কাজ করে যাচ্ছি।”


More News Of This Category
bdit.com.bd