• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ বার্তা

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ বার্তা।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ আমি, মোঃ জামাল উদ্দিন খোকা, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারার চর ৭ নং ওয়ার্ড এর সাবেক সভাপতি ও বর্তমানে পুটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আব্দুল কাদির মোল্লার শিল্প প্রতিষ্ঠান আদুরী গার্মেন্টস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমি দীর্ঘ ২০-২৫ বছর ধরে বৈধভাবে ঝুট ব্যবসা করে আসছি। এ ব্যবসার মাধ্যমেই আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়। কিন্তু দুঃখজনক ভাবে সম্প্রতি কিছু কথিত সাংবাদিক এবং ফেইসবুক ও আন্ডারগ্রাউন্ড পত্রিকায় আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন,বানোয়াট এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা রাজনৈতিক ভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।
আমি স্পষ্টভাবে বলতে চাই যে
বিএনপি করার কারণে এখনো আমার নামে দুটি রাজনৈতিক মামলা রয়েছে। অথচ আমাকে আওয়ামী লীগ এর দোসর হিসেবে সাজানোর চেষ্টা চলছে,যা সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। আমার পরিবারে কেউ কখনো মাদক ব্যবসার সাথে জড়িত নয়,আমার ও আমার ভাইদের নামে কোন মাদকের মামলা নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। স্থানীয় স্বতন্ত্র সাবেক এমপি সিরাজ মোল্লার সাথে একটি ছবি ব্যবহার করে আমাকে আওয়ামী লীগ বানানোর প্রচেষ্টা বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু নয়। আমার কোনো বিলাসবহুল বাড়ি বা গাড়ি নেই। ঝুট ব্যবসা করেই আমি আল্লাহর রহমতে পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করছি। এ জীবিকার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সর্বদা শুকরিয়া আদায় করি।
সম্প্রীতি আওয়ামী লীগ সরকার এর পতনের পর অর্থলোভী কথিত সাংবাদিকদের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি পরিষ্কার ভাবে জানাতে চাই আমার ঝুট ব্যবসা থেকে কোনো বিএনপি নেতা কখনো এক টাকাও নেননি। আমি এসব অপপ্রচার,মিথ্যাচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে আমি আশা করি যারা এসব ভিত্তিহীন প্রচারণায় লিপ্ত, তাদের শুভবুদ্ধির উদয় হবে।

মোঃ জামাল উদ্দিন খোকা
কারার চর ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও বর্তমানে পুটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শিবপুর, নরসিংদী।


More News Of This Category
bdit.com.bd