• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মা হলেও তিনি মানুষ তারও ইচ্ছে করে প্রাণ খুলে হাসতে, প্রাণ ভরে সাজতে। তারও অধিকার আছে নিজের সৌন্দর্য, নিজের বয়স, নিজের অস্তিত্বকে ভালোবাসার

Reporter Name / ৩১৯ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

 

 

অনলাইন ডেস্ক :আমি একটা ব্যাপার আজও বুঝি না—
বাচ্চা বড় হলেই কেন মাকে বুড়ি সাজতে হবে?
কেন রঙহীন কাপড়, চুপচাপ মুখ, কৃত্রিম মুরুব্বীয়ানা?

মা যদি সন্তানদের মতোই রঙিন হতে চান, তাহলে সমস্যা কোথায়?
কেন তার সাজা, হাসা, নিজের মতো করে বাঁচা—এসব রেস্পেক্টের পরিপন্থী বলে ধরে নেওয়া হয়?

অনেকে বলে, “মায়ের একটা মর্যাদা আছে, সবকিছু তো মানায় না।”
কিন্তু প্রশ্ন হলো—
সন্তান, সংসার, সমাজের জন্য যিনি জীবনভর স্যাক্রিফাইস করেন,
তাকে নিজের মতো সাজতে হলে এত প্রশ্ন কেন?
তাকে ফিকে করে রাখলেই কি সম্মান বাড়ে?

মা হলেও তিনি মানুষ।
তারও ইচ্ছে করে প্রাণ খুলে হাসতে, প্রাণ ভরে সাজতে।
তারও অধিকার আছে নিজের সৌন্দর্য, নিজের বয়স, নিজের অস্তিত্বকে ভালোবাসার।

“Aging gracefully” মানে বয়স মেনে নেওয়া, নিজেকে মুছে ফেলা নয়—
বরং বয়সকেও সুন্দরভাবে উপভোগ করা।

যদি আমরা সত্যিই আমাদের মায়েদের ভালোবাসি,
তাহলে তাকে জিমে যেতে বলবো, হেলদি খেতে বলবো,
তার পছন্দের পোশাকে, রঙে, ছন্দে বাঁচতে বলবো—
তাকে কখনোই মনে করিয়ে দেবো না, “তুমি শেষ হয়ে যাচ্ছো।”

একজন ২০ বছরের ছেলের মা হিসেবে আমি জানি—
মানুষ বয়সে নয়, দৃষ্টিভঙ্গিতে বৃদ্ধ হয়।
যখন চারপাশ তাকে “বুড়ো” বলতে থাকে, তখনই তার ভেতরের তরতাজা মনটি নিভে যেতে থাকে।

সম্প্রতি এক ঘটনা জেনেছি—
কলকাতার এক বিয়েবাড়িতে পঞ্চাশোর্ধ্ব এক নারী লাল লিপস্টিক পরে আসায় আত্মীয়রা তাকে অপমান করেন।
তার পঁচিশ বছরের ছেলে প্রতিবাদে নিজেও লাল লিপস্টিক পরে ছবি তুলে লেখে,
“Get well soon.”
সত্যিই তো—মা বলে লাল পরা মানা, এই আইন কে বানাল?

আমার প্রশ্ন—
একজন মা যদি সাহস করে লাল লিপস্টিক পরতে পারেন,
তাহলে সন্তান হিসেবে লজ্জা না পেয়ে, গর্ব করা উচিত নয় কি?

তাই বলি—
চলো, আমরা সবাই মিলে “Get well soon” হই।
চলো, বদলে দিই এই চাপিয়ে দেওয়া চুপ চাপ জীবনটাকে।

মা হলে মানুষ বদলায় না—
তাদেরও সাজতে ভালো লাগে, হাসতে ভালো লাগে,
বন্ধুদের সাথে আড্ডা দিতে, ঘুরতে যেতে, গানে গলা মেলাতে ভালো লাগে।

বিয়ের আগে “অবিবাহিতা বলে” বাধা,
বিয়ের পর “বউ বলে” সীমা,
মা হলে তো যেন সব শেষ—
নারীর জীবনে এত বাঁধন কেন?

মা মানেই ত্যাগ নয়, মা মানেই আত্মত্যাগে হারিয়ে যাওয়া নয়।
মা মানে শক্তি, মা মানে স্বাধীনতা—আর সেই স্বাধীনতার রঙ লালও হতে পারে, হাসিও হতে পারে, সাজও হতে পারে।

#মা #মায়েরঅধিকার #মাকে_ভালোবাসুন #AgingGracefully
#মা_মানে_ভালোবাসা #রঙিনমা #ভালোবাসারবাংলা
#RespectForMothers


More News Of This Category
bdit.com.bd