• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

মাদক, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে নলতা ইউনিয়নে সচেতনতামূলক আলোচনা সভা 

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

মাদক, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে নলতা ইউনিয়নে সচেতনতামূলক আলোচনা সভা

হাফিজুর রহমান: সাতক্ষীরা (কালীগঞ্জ)

খানজিয়া বাজার, নলতা ইউনিয়ন, সাতক্ষীরা — মাদকদ্রব্য, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে আজ বিকাল পাঁচটায়  ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ছয় নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খানজিয়া বাজারে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনুজা মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অমিত কুমার বিশ্বাস, জনাব আরিজুল ইসলাম (নলতা ইউপি চেয়ারম্যান), জনাব মোঃ এলিচ মাহমুদ (কোম্পানি কমান্ডার, ১৭  বিজিবি  খানজিয়া বিওপি), বাবু মিলন কুমার এবং ফরহাদ হোসেন (সাদ্দাম) প্রমুখ।

চেয়ারম্যানের দৃঢ় বার্তা: “মাদক ব্যবসায়ীদের কোনো সহায়তা নয়”

নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, “যারা দেশের বাইরে যেতে চান, তারা যেন ইউনিয়ন পরিষদের মাধ্যমে সঠিকভাবে আলোচনা করেন।”

 

তিনি জোর দিয়ে বলেন, “আমার পরিষদ থেকে কোনো মাদক ব্যবসায়ীকে কোনো ধরনের সাহায্য করা হবে না। আমি ও আমার পরিষদ মাদকবিরোধী অবস্থানে অটল।”

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে, তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। এটি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি জাতীয় দুর্যোগ। আমি সকল অভিভাবককে অনুরোধ করবো, আপনার সন্তান যেন কখনো মাদকের ছোঁয়ায় না আসে।”

তার বক্তব্যে জনসাধারণের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত হয়।

মাদকবিরোধী লড়াইয়ে সাহসী কণ্ঠ জনাব মোঃ এলিচ মাহামুদ ১৭ বিচজবি  খানজিয়া বিওপির

কোম্পানি কমান্ডার  বলেন, “আমি আপনাদের ভাই। আমার দিক থেকে মাদকবিরোধী সকল কার্যক্রম চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আমার ইউনিট সর্বদা প্রস্তুত আছে। যদি কেউ মাদক ব্যবসায় জড়িত থাকে, আমরা আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমি চাই, আপনারা আমাদের পাশে থাকুন—আমরা একসাথে এই সমাজকে মাদকমুক্ত করতে পারি।”

জনাব রমজান বলেন, “মাদক এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”

এই আলোচনা সভার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd