মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে হোটেল থেকে চারজন আটক
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক | ১ আগস্ট ২০২৫ | জনতার কণ্ঠস্বর
যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর পৌরসভার গরুর হাটখোলা মোড়ে “রজনী নিবাস হোটেল”-এর একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার রওনক জাহান এর নির্দেশনায় ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খানের নেতৃত্বে, ৩১ জুলাই রাত ১১টা ৩৫ মিনিটে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই মোঃ ইউসুফ আলী, এএসআই মোঃ আলম মোল্যা এবং সঙ্গীয় ফোর্স।
অভিযানের সময় রজনী নিবাস হোটেলের ৪০৮ নম্বর রুমে চারজন ব্যক্তি যশোর-চুকনগর মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। এসময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ আলম খান (৪৮), পিতা- মৃত ময়েজ উদ্দিন খান, গ্রাম- গাংড়া, থানা- মনিরামপুর, জেলা- যশোর।
২. মোঃ শামীমুর রহমান টুটুল (৪৩), পিতা- মৃত আঃ সাত্তার, গ্রাম- দুর্গাপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর।
৩. মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতা- মজিবর রহমান, গ্রাম- কদমবাড়ীয়া, থানা- মনিরামপুর, জেলা- যশোর।
৪. মোঃ আবু সিনহা (৪৫), পিতা- মৃত মকছেদ সরদার, গ্রাম- খেদাপাড়া, থানা- মনিরামপুর, জেলা- যশোর।
উদ্ধারকৃত আলামত:
একটি পিস্তল সদৃশ্য অস্ত্র, যার ম্যাগজিন ও ফায়ারিং পিন অনুপস্থিত, এবং বডিতে ইংরেজিতে “CZ83CLA.7.65 BROWNMG. MADE IN CHINA” লেখা রয়েছে। এটি মূলত একটি সিগারেট লাইটার হিসেবে ব্যবহৃত হতো।
একটি সুইচ গিয়ার চাকু।
একটি কভারবিহীন হোটেলের বর্ডার এন্ট্রি রেজিস্টার।
এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা নম্বর-০১, তারিখ- ০১/০৮/২০২৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।