• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চুনারুঘাটে দুই ছাত্রলীগ নেতা আটক! ছাড়াতে এনসিপি নেতার তদবিরে তোলপাড় অপকর্ম ফাঁস এন সি পির

Reporter Name / ৫২০ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

৬ জুলাই ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট:

ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চুনারুঘাটে দুই ছাত্রলীগ নেতা আটক! ছাড়াতে এনসিপি নেতার তদবিরে তোলপাড়

হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের দুই নেতা আল রাজি অনিক ও সাইফুর রহমান রাব্বিকে আটক করেছে থানা পুলিশ। তারা দু’জনই চুনারুঘাট পৌর এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

শনিবার (৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে চুনারুঘাট বাজারের রাজ্জাক ট্রেডার্সের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পৌর শহরের হাজীপুর বিলপাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী জামিল আহমেদ সুমনের উপর অনিকের নেতৃত্বে সাইফুর রাব্বি ও আরও কয়েকজন মিলে অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগী সুমনের লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে, আটক হওয়া দুই নেতা ছাত্রলীগের প্রভাবশালী বলে এলাকায় পরিচিত। এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক স্থানীয় নেতা তাদের ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তদবির শুরু করেছেন।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোষীদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা বিচার ব্যবস্থার প্রতি অবমাননার শামিল। এছাড়াও, আটক হওয়া অনিক ও রাব্বির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার অভিযোগ উঠেছে।

চুনারুঘাটে ছাত্র রাজনীতি ও ব্যবসায়ী মহলে বর্তমানে আলোচনার কেন্দ্রে এই ঘটনা। স্থানীয় সচেতন মহল দ্রুত বিচার দাবি করেছেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন। চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd