• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

বোন বিয়ে দিয়েছি, লাইসেন্স করা কাজের মেয়ে না”

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

০৪ সেপ্টেম্বর ২০২৫, সময়: ১১:১০ এএম

জনতার কণ্ঠস্বর ডেস্ক


বিয়ের দিনে ভাইয়ের আবেগঘন বক্তব্য: “বোন বিয়ে দিয়েছি, লাইসেন্স করা কাজের মেয়ে না”

মানবজীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হলো বোনকে বিয়ে দিয়ে বিদায় জানানো। সম্প্রতি ভাই শ্রাবণ তার একমাত্র ছোট বোন শাওনের বিয়ের দিনে এমনই এক আবেগঘন বক্তব্য দিয়ে সকলকে আবেগাপ্লুত করেছেন।

বরকে উদ্দেশ করে ভাই শ্রাবণ বলেন, “বোন বিয়ে দিয়েছি, লাইসেন্স করা কাজের মেয়ে দি নাই। ভাত-কাপড়ের অভাবে বোন বিয়ে দেই নাই, বোনের মানসিক শান্তির জন্য বিয়ে দিয়েছি! সমাজ ও ধর্ম মেনে আপনাদের হাতে তুলে দিলাম পরিবারের সবার কলিজার টুকরা, দুই নয়নের মনি।”

ভাইয়ের এই কথাগুলো উপস্থিত সবার চোখে জল এনে দেয়। জীবনের নানামুখী ব্যস্ততার ভিড়ে পারিবারিক বন্ধনের যে দৃঢ়তা, শ্রাবণের বক্তব্য সেটিই যেন নতুন করে মনে করিয়ে দিলো।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মন্তব্য করেন—আজকের যুগে যেখানে বিয়েকে অনেক সময় লেনদেন বা দায়সারার বিষয় হিসেবে দেখা হয়, সেখানে ভাইয়ের এমন গভীর আবেগ আর দৃষ্টিভঙ্গি সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

শ্রাবণের শেষ বাক্যটি ছিল সবচেয়ে হৃদয়ছোঁয়া—“সঙ্গী হিসেবে একমাত্র ছোট বোনটা ছিল, আজ তাকেও দিয়ে দিলাম।”
এই বাক্য শুধু ভাই-বোনের সম্পর্ক নয়, পরিবারের চিরন্তন স্নেহ, ভালোবাসা আর ত্যাগের প্রতীক হয়ে রইল।

 


More News Of This Category
bdit.com.bd