• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শা বিএনপির দোয়া ও আলোচনা সভা

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শা বিএনপির দোয়া ও আলোচনা সভা

৩০ নভেম্বর ২০২৫
বেনাপোল প্রতিনিধি : রাহাত হোসেন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় শার্শার নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও আলোচনা সভা। ১০ নং শার্শা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের যৌথ আয়োজনে রবিবার বিকাল ৪টায় শার্শা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী নেতাকর্মীদের ভিড়ে পুরো এলাকা এক সময়ে প্রার্থনা ও আবেগের পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১০ নং শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আপসহীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতার সংবাদে দেশের সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির নেতৃত্বে ফিরে আসবেন—এটাই সব নেতাকর্মীর প্রত্যাশা।

অনুষ্টান পরিচালনা করেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার ভূমিকা অনন্য। তাঁর সুস্থতার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করার আহ্বান জানান তিনি।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন লড়াই করে গেছেন। তাঁর মতো নেতৃত্ব আজকের সংকটময় সময়ে জাতির জন্য বিশেষ প্রয়োজন। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা। আলোচনা শেষে দেশ, জাতি এবং নেতৃত্বের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আহমাদ আলী শাহিন, ৯ নং উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, ৬ নং গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, আরঙ্গজেব, আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিউউদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, আব্দুর জুবায়ের শাওনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd