• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতিমখানার মেধাবী ছাত্ররা পবিত্র কোরআন খতম করেন এবং পরে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অশ্রুসিক্ত চোখে হজুর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে এসে আবারো গণতন্ত্রকামী মানুষের নেতৃত্ব দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু,

বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান,

বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু,

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক,

ছাত্রদলের আহ্বায়ক আরিফ,

শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল,

ছাত্রদলের আহ্বায়ক চয়ন,
সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতারা দেশনেত্রীর শারীরিক উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


More News Of This Category
bdit.com.bd