• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

বাঁশখালী চকরিয়া সড়কটি চার লাইনে উন্নীত করার দাবিতে ডিসি অফিসে স্মারক লিপি প্রধান

Reporter Name / ৩২৭ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বাঁশখালী চকরিয়া সড়কটি চার লাইনে উন্নীত করার দাবিতে ডিসি অফিসে স্মারক লিপি প্রধান

আহমদ রেজা চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী, পেকুয়া, চকরিয়া প্রধান সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সদস্য ও সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দীনের উদ্যোগে জেলা প্রশাসক ফরিদা খানম-কে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে মুহাম্মদ নিজাম উদ্দিন উল্লেখ করেন, “আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত পুরোনো, সরু ও অনুন্নত। এই সড়ক দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারসহ ৮টি উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াত করে এবং এটি বিভিন্ন শিল্প-কারখানা, রাষ্ট্রীয় প্রকল্প, কৃষিপণ্য, সামুদ্রিক সম্পদ ও পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সড়কটি প্রশস্ত হলে এই অঞ্চলের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’’

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেলটি দক্ষিণ চট্টগ্রামের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে লোকসানের মুখে পড়েছে। বর্তমানে সরকারকে প্রতিদিন প্রায় ২৮ লাখ টাকা ভর্তুকি দিতে হচ্ছে, যা রাষ্ট্রের জন্য একটি বোঝা। এই লোকসান বন্ধ করতে হলে বাঁশখালী হয়ে পেকুয়া-চকরিয়া-কক্সবাজার সড়কটি চার লেন করা খুবই জরুরি।

প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-কক্সবাজারের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার কমে যাবে, রাষ্ট্রীয় জ্বালানি ও মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। কর্ণফুলী টানেলের সুফল পেতে এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর চাপ কমাতে আনোয়ারা থেকে বাঁশখালী হয়ে পেকুয়া-টইটং-বদরখালী-ঈদমনি পর্যন্ত সড়কটি চার লেন করা প্রয়োজন।

স্মারকলিপিতে দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘতম সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র, মাতারবাড়ীর প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর, ১৩০০ মেগাওয়াটের মাতারবাড়ী ও বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য শিল্প-বাণিজ্য গতিশীল হবে।

স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, অ্যাডভোকেট মফিজুল হক, অ্যাডভোকেট সরওয়ার কামাল, আইনজীবি দৌলত আকবর, অ্যাডভোকেট আরিফুল হক তায়ের, চট্টগ্রাম মহানগর ওলামাদলের সদস্য সচিব জয়নাল আবেদিন, তরুণ লেখক তৌহিদুল বারী, জুলাই যুদ্ধা মোঃ সাগর ওয়ারিয়র্স অব জুলাই মুখ্যসংগঠক চট্টগ্রাম জেলা,ব্যবসায়ী সিরাজুল করিম মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


More News Of This Category
bdit.com.bd