• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা

পূর্বধলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name / ২৩৮ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

নেত্রকোনা, ২৭ জুন ২০২৫
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ


পূর্বধলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নেত্রকোনার পূর্বধলায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জননেতা আলহাজ্ব আবু তাহের তালুকদার। বৃহস্পতিবার ২৬ জুন, তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের কলম, পেন্সিল, ফাইল সরবরাহ করা হয়। এসময় অভিভাবকদের জন্য ছিল বিশুদ্ধ পানির বোতল ও ওরস্যালাইন বিতরণ।

উপহার বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয় শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, পূর্বধলা সরকারি কলেজ, রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ এবং হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায়।

এ আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দিকনির্দেশনায় এবং নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির নেতা মো. আব্দুর রহিম, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. ছায়েদ আল মামুন শহিদ, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মনসুর খোকন আকন্দ, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাচ্চু, ছাত্রদলের উপজেলা সদস্য সচিব সাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পলাশ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই মহৎ উদ্যোগকে পরীক্ষার্থীরা দারুণভাবে গ্রহণ করেছে। শিক্ষার্থীরা জানান, পরীক্ষার পূর্বমুহূর্তে এমন সহযোগিতা তাদের মানসিকভাবে সাহসী করেছে। আয়োজকরা বলেন, আগামী দিনের নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের পাশে থাকার এই প্রয়াস অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd