• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা

পিআর পদ্ধতির দাবি আ.লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে: আব্দুর রব ইউসুফী

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

পিআর পদ্ধতির দাবি আ.লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে: আব্দুর রব ইউসুফী

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, পিআর পদ্ধতি, সংস্কার এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি প্রকারান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সহায়ক হিসেবে কাজ করছে বলে সাধারণ জনগণ মনে করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত বাংলাদেশ গড়তে যাদের ভূমিকা থাকার কথা, তারাই আওয়ামী লীগকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছে। আজ তারা পিআর, সংস্কার ও গণভোটের নামে নির্বাচন বিলম্বের অপচেষ্টা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন সরকার ঘোষিত সময়ে যথাসময়েই অনুষ্ঠিত হতে হবে।

জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, একটি সংগঠনের ভিত মজবুত করার অন্যতম প্রধান উপাদান হচ্ছে প্রশিক্ষণ। দক্ষ নেতৃত্ব, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক সচেতনতা ও সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। একজন প্রশিক্ষিত কর্মী বা নেতা শুধু সংগঠনের প্রতিনিধিই নন; তিনি সমাজ, দেশ ও জাতির উন্নয়নে গঠনমূলক অবদান রাখতে পারেন।

যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রিয়াজুল ইসলামের পরিচালনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি চৌধুরি নাসির আহমদ, মাওলানা মাঈনুদ্দীন মানিক, মাওলানা বাইজিদ মাহমুদ, মাওলানা নাসির উদ্দিন আকন্দ, মুফতি তৌফিক কাসেমী, মুফতি ইউনুস, মাওলানা জাফর আহমদ ও মাওলানা শাফায়াত হোসাইন প্রমুখ।

সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তি বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে।


More News Of This Category
bdit.com.bd