• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের ভন্তের ৬১তম জন্মদিন আজ

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত
মহাথের ভন্তের ৬১তম জন্মদিন আজ

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার “পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির প্রতিষ্ঠাতা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের একান্ত প্রিয়মুখ পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথেরর ৬১তম জন্মদিন আজ।

আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০১৫ পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের প্রতিষ্ঠাতা ও বৌদ্ধ ধর্মীয় সাধক প্রবর বুদ্ধের অহিংস বাণীর মূলমন্ত্র ছড়ানোর পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথেরর ৬১তম জন্মদিন আজ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে রয়েছে পূজনীয় ভিক্ষু সঙ্ঘের প্রাতঃপিণ্ড দান, বুদ্ধ পূজা, প্রাণী অবমুক্তকরণ বা প্রাণী দান, প্রধান ফটকে ফিতা কেটে প্রবেশ, বড় বুদ্ধ মূর্তির পাদমূলে বসে শ্রীমৎ শাসন রক্ষিত মহাথেরর বুদ্ধকে প্রণাম, বন্দনার পরে আকাশ মার্গের উদ্দেশ্যে বেলুন উড়ানো, তারপর ধীর পদভারে স্বশিষ্য সঙ্ঘ নিয়ে মঞ্চের দিকে আগমন করেন। মঞ্চের সামনে বিশাল আকারের সুসজ্জিত আসনে উপবেশন করেন পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের ভন্তে।
মঞ্চের আসনগুলোতে অলঙ্কৃত করে বসে পড়লেন তাঁর বিজ্ঞ শিষ্যসঙ্ঘ।


তবে আরও চমকপ্রদ বিষয় প্রতিবারের অনুষ্ঠানের ঘোষক বা সঞ্চালনাকারী ছিলেন মধুর বচন ভঙ্গীমায় মিষ্টি মধুর কণ্ঠে সুললিত ভাষণের ভাষ্যকার কুটিরের একনিষ্ঠ দায়ক জুনেল চাকমা (ভূবন জয়)। তার সুরেলা মধুর কণ্ঠে ধ্বনিত হচ্ছে বারে বারে অনুষ্ঠানের ধারা বর্ণনা। তার ঘোষিত ধারা বর্ণনায় বলা হচ্ছে এখন ধারাবাহিকভাবে পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের ভন্তেকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও প্রীতি সম্ভাষণ জানাবেন। তার সুললিত ঘোষণায় দেখা যাচ্ছে পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত ভন্তের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে অষ্টশীলধারীদের দল। তাঁরা একে একে পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের ভন্তেকে এক একটি ফুল বা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও প্রীতি সম্ভাষণ করে চলে যাচ্ছেন তাদের নিজ আসনে। এভাবে পর্যাক্রমে সুললিত কণ্ঠে ঘোষণা করে যাচ্ছেন জুনেল চাকমা। অষ্টশীলধারীদের শেষ হতে না হতেই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মিজ সেফালিকা ত্রিপুরা (তাঁর সফর সঙ্গীসহ এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়ন কমিটির সম্পাদক সুব্রত চাকমা) উপদেষ্টা পরিষদের পক্ষে সাবেক সভাপতি ও সম্পাদক সত্য নারায়ণ চাকমা, বর্তমান উপদেষ্টা প্রধান পানছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ (অব:) সমীর দত্ত চাকমা, অরুন বিকাশ চাকমা। পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটির সহসভাপতি (সাবেক চেয়ারম্যান) অসেতু বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক (সাবেক চেয়ারম্যান) সুব্রত চাকমা।এরপর পর্যায়ক্রমে বিশাখা পরিষদ, ধম্মদায়াদা ঐক্য পরিষদ, বুদ্ধ ধর্মীয় শিক্ষার্থীদের দল। তারপর পূর্ণার্থীদের দল সারি সারি করে করে ধীরে ধীরে পদভারে এগিয়ে আসছে দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকাদের ও সমবেত পূণ্যার্থীরা। এই হলো আজকের জন্মদিনের শুভেচ্ছা ও প্রীতি সম্ভাষণ দৃশ্য।


তারপর শুরু হলো অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠানের মূল পর্বে রয়েছে বুদ্ধ বন্দনা, অনুত্তর পূণ্যক্ষত্র ভিক্ষু সঙ্ঘকে বন্দনাসহকারে পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান এবং নানাবিধ দানের দানের অনুষ্ঠানসহ উৎসর্গ। এর দায়িত্ব পালন করেন করেন ধম্মদায়াদা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রূপেন চাকমা।
আজকের অনুষ্ঠানের স্বাগতিক বক্তব্য প্রদান করেন উপদেষ্টা পরিষদের প্রধান অধ্যক্ষ (অব:) সমীর দত্ত চাকমা। এবং অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা।
প্রধান অতিথি সেফালিকা ত্রিপুরা বলেন, তিনি যতদিন থাকবেন ততদিন পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের ভন্তেকে দেখা শুনা করবেন এবং যথাসাধ্য সাহায্য সহযোগীতা করে যাবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে সকাল সাড়ে দশটায় শুরু হলো পূজনীয় ভিক্ষু সঙ্ঘের মহাকারুণিক ভগবান বুদ্ধের মুখে নিসৃত পবিত্র অমোঘ বাণীর সূত্র পাঠ। পরে পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের ভন্তের নাতিদীর্ঘ ধর্ম দেশনা। পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত ভন্তে বলেন, রাগ হচ্ছে মারের ধর্ম। রাগ না করাই বুদ্ধ ধর্ম। অকৌশল কর্ম করা মারের ধর্ম। অকৌশল কর্ম থেকে বিরত থাকাই বুদ্ধ ধর্ম। একে অপরের প্রতি সহানুভূতিশীল অবস্থায় বাস করা বুদ্ধের নীতি আদর্শ মেনে চললে পৃথিবী শান্তির নিবাসে গড়ে তোলা সম্ভব। পরিশেষে জগতের সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনা করে উপস্থিত পূণ্যার্থীদের সুখ শান্তি মঙ্গল আশীর্বাদ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ।


More News Of This Category
bdit.com.bd