• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

পটিয়ায় মহোৎসবে এম এয়াকুব আলী:সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে ছাতা মার্কা বিজয় নিশ্চিত করার আহবান

Salim Chowdory Patiya Corresponden / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

 

পটিয়ায় মহোৎসবে এম এয়াকুব আলী:সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে ছাতা মার্কা বিজয় নিশ্চিত করার আহবান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) দক্ষিণ জেলার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে ১১ দলীয় জোটের মনোনীত চাতা মার্কা প্রার্থী এম এয়াকুব আলী বলেছেন,বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাস স্বাক্ষী, এ দেশে মুসলিমসহ সকল ধর্মের মানুষ ধর্মীয় অধিকারসহ সকল নাগরিক অধিকার ভোগ করে আসছে। প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্ম বিনা বাধায় শান্তিপূর্ণভাবে পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। প্রিয় পটিয়ার মানুষ- মানুষে কোনো ভেদাভেদ নেই।

তিনি বলেন, ‘বাংলাদেশ এলডিপি একটি গনতান্ত্রিক, মুক্তিযোব্ধা ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। আমরা ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকারসহ সকল মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

তিনি পটিয়ার আপামর সকল ধর্মের মানুষের প্রতি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, সকল মানুষ যার যার ধর্মীয় অধিকার তাদের জানমাল, ইজ্জত-আব্রু ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাতা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি ১১ জানুয়ারি রবিবার রাতে পটিয়া উপজেলা কোলাগাও দাশ পাড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী বিগ্রহ প্রতিষ্টাবার্ষিকী অষ্টপ্রহরব্যাপি ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সমর কান্তি দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিন্টু দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলার সভাপতি মনছুর আলম, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, উৎসব কমিটির সহ সভাপতি বিশ্বনাথ দাশ,যুগ্ম সম্পাদক কিরন দাশ,উওম দাশ,রিপন দাশ,বাপ্পা দাশ,বাহাদুর দাশ,সুভাষ দাশ সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd