পঞ্চগড়ে দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
পঞ্চগড় :
পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে।
পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান।
এ সময় পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সরকার হায়দার উপস্থিত ছিলেন।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ের বিভিন্ন সেশনে সংবাদকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক, ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় জেলার ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করে।
আসাদুজ্জামান আপেল
পঞ্চগড়।
২৯/১/২৬