• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন নীলফামারী পৌরসভা দল

Reporter Name / ৪৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন নীলফামারী পৌরসভা দল

আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আট দলের টানা পাঁচ দিনের খেলায় ফাইনালে নীলফামারী পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে অঙ্কুর সিড এন্ড হিমাগার লিঃ, ব্লিং লেদার লিঃ ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৬শে জুন থেকে আজ সোমবার (৩০শে জুন) জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর সমাপনী খেলায় সৈয়দপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে নীলফামারী পৌরসভা বিজয়ী হন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) মো, শহিদুল ইসলাম, টুর্নামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক সাইদুল ইসলাম।
রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন আ খ ম আলমগীর সরকার, সাবেক ফুটবলার ও জজকোর্ট এর বিজ্ঞ জিপি এ্যাড. মোহাম্মদ আবু সোয়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা নায়েবে আমীর ড.মোঃ খায়রুল আনাম, শহর জামায়াতের সহ সেক্রেটারি ও জজকোর্ট এর বিজ্ঞ এপিপি এ্যাড. মু. মামুন অর রশিদ পাাটোয়ারী, মোঃ মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই টুর্নামেন্টের বিষয়ে জানতে চাইলে বিজ্ঞ জিপি এ্যাড. মোহাম্মদ আবু সোয়েম বলেন, দীর্ঘদিন পর এই মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কে ধন্যবাদ জানাচ্ছি, এই মাঠের খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন, তাই আমরা চাই সুন্দর পরিবেশ সৃষ্টি করতে, তার জন্য মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানান ফুলের গাছ লাগানো হয়েছে যা আগামী দুই বছরের মধ্যে আমরা সুফল পাবো।

এ খেলাটি পরিচালনা করেন, ভুবন তরাপদার। খেলার শেষ সময়ে পুলিশ এফসি ক্লাবের খেলোয়াড় দিপকের গোলে নীলফামারী পৌরসভা বিজয়ী হন, দিপক এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোল দাতা হিসেবে নির্বাচিত হয়েছে।
টুর্নামেন্টে নীলফামারী জেলার সকল অফিসের কমকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd