• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা

নীলফামারীতে শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

Reporter Name / ২১৫ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

নীলফামারীতে শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে “শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শেজুন) দিনব্যাপী জেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতারা অংশ গ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ও মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সহ দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদস্য আহম্মেদ আলী বাবুসহ আরো অনেকে। সেমিনারটি পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।

এসময় বক্তারা শহীদ জিয়ার স্বাধীনতা-উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় পুনর্গঠন ও আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথাও স্মরণ করা হয়। তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, এই দফাগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, যুগোপযোগী শিক্ষা সংস্কার ও অর্থনৈতিক বিকাশের রূপরেখা।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি, সাংগঠনিক সম্প্রসারন ও আগামী নির্বাচনে বিজয়ী হওয়াসহ ভবিষ্যতেও এমন সেমিনার অব্যাহত থাকবে। যাতে তৃণমূল নেতাকর্মীরা দলীয় আদর্শ ও কর্মসূচি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।


More News Of This Category
bdit.com.bd