• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৬৮.৭৫ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দাবি, থানায় লিখিত অভিযোগ বেনাপোলে মাদক ও অপরাধ দমনে ওসি শহীদ তিতুমীরের কঠোর অবস্থান: যোগদানের পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা, স্বস্তি ও আশার সঞ্চার সীমান্তবাসীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়মে পাঠদান বন্ধের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম বাংলাদেশ গড়তে প্রয়োজন মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শ্রদ্ধাঞ্জলি

নিজ দায়িত্বে ব্যানার ফেস্টুন অপসারণ করলেন হান্নান মাসউদ

Reporter Name / ৩১১ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

নিজ দায়িত্বে ব্যানার ফেস্টুন অপসারণ করলেন হান্নান মাসউদ

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজ উদ্যোগে নিজ পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছেন।

তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অংশ হিসেবে তিনি এ কার্যক্রম পরিচালনা করলেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে হাতিয়ার ওছখালী বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অভিযান উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে হান্নান মাসউদ জানান, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন প্রার্থী হিসেবে আইন মেনে নির্বাচন করার ক্ষেত্রে তিনি কোনোরূপ আপস করতে চান না। তাই নিজ নামে ছাপানো সব ধরনের প্রচার সামগ্রী তিনি ব্যক্তিগত খরচে অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দলীয় কর্মী ও সমর্থকদের ৪৮ ঘণ্টার মধ্যে পুরো এলাকায় আইনবহির্ভূত সব ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা দেন।

হান্নান মাসউদ বলেন, নির্বাচন কমিশনের বিধি-নিষেধ মেনে চলা শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, এটি প্রতিটি প্রার্থীর নৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, পরিচ্ছন্ন নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তিনি শুরু থেকেই জিরো-টলারেন্স নীতি অনুসরণ করবেন এবং অন্য প্রার্থীদেরও একইভাবে আইন মেনে চলার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ, হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা, এনসিপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতারা এবং স্থানীয় পর্যায়ের অসংখ্য কর্মী-সমর্থক।

তাদের প্রত্যাশা, এ উদ্যোগ হাতিয়ায় একটি সুষ্ঠু ও সহনশীল নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।


More News Of This Category
bdit.com.bd