• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ

নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে নতুন সিট্রাক উদ্বোধন কমবে যাত্রী ভোগান্তি।

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে নতুন সিট্রাক উদ্বোধন কমবে যাত্রী ভোগান্তি।

 

মোঃ শাহেদ উদ্দিন স্টাফ রিপোর্টার

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগে নলচিরা চেয়ারম্যান ঘাট নৌ-রুটে আরেকটি সিট্রাক চালু করা হয়েছে। এতে যাত্রী ভোগান্তি অনেকটা কমবে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নলচিরা ঘাট থেকে সকাল সাড়ে নয়টায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্য প্রথম ট্রিপের মাধ্যমে যাত্রা শুরু করে। এর আগে বৃহস্পতিবার বিকেলে নলচিরা ঘাটে এস টি ভাষা শহীদ সালাম সিট্রাকটির সার্ভিস দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইজারাদার প্রতিনিধি ডাক্তার জুয়েল সহ স্থানীয় উপকারভোগীরা।

ইজারাদারের প্রতিনিধি কাজী মোঃ রাকিব উদ্দিন জানান, হাতিয়ার সাথে মূলখন্ডের যোগাযোগের সহজ পথ হচ্ছে নলচিরা চেয়ারম্যান ঘাট রুট। দীর্ঘদিন ধরে একটি মাত্র সরকারি সিট্রাক থাকলেও তা সব সময় দুপাড়ের চলাচলকারী যাত্রীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে।

মানুষের সকাল বিকাল চলাচলের সুবিধার্থে বিআইডব্লিউটিসি থেকে আরো একটি সিট্রাক এ রুটে অনুমোদন দেওয়া হয়। আজ সেই সিট্রাকটি আমরা উদ্বোধন করলাম। আমরা আশা করছি মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।

নতুন সংযুক্ত হওয়া এস টি ভাষা শহীদ সালাম সিট্রাক মাষ্টার মন্টু সিকদার বলেন, গত (২৫ আগস্ট) বিআইডব্লিউটিসি থেকে সিট্রাকটি হাতিয়া নলচিরা ও চেয়ারম্যান ঘাট নৌ-রুটে চলাচলের অনুমোদন দেওয়া হয়। এতে করে এ রুটে যাত্রীরা আরো ভালো সেবা পাবে। সিট্রাকটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকা হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, হাতিয়ার মানুষের নদী পথে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন এ সিট্রাকটির কারণে এ সমস্যা কিছুটা উন্নতি হবে আশা করছি। সময়ের প্রয়োজনে এ রুটে আরো অত্যাধুনিক নৌযান প্রয়োজন।


More News Of This Category
bdit.com.bd