• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

নদী ও পরিবেশ নিরাপত্তার সংগঠন আমরা দূর্বার

Reporter Name / ৩৪৫ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

নদী ও পরিবেশ নিরাপত্তার সংগঠন আমরা দূর্বার।

প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন

আজ বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীর তীরে নদী ও পরিবেশ নিরাপত্তার সংগঠন আমরা দুর্বার এর উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী কর্মসূচি। মোহাম্মদপুর থেকে মাদবরবাজার ঘাট পর্যন্ত নৌভ্রমণ শেষে ওয়াকওয়ের পাশ ঘেঁষে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নদীর প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কাছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক বিশিষ্ট পরিবেশ কর্মী জিএম রুস্তম খান। উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আব্দুর সালাম সময়, মোঃ শাহানশাহ মানবাধিকার কর্মী আনোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শুধু সংগঠনের সদস্যরাই নন, এ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার প্রবীণ মুরুব্বিগণ।

নদীর তীরে প্রতিধ্বনিত হয় পরিবেশবাদী স্লোগানসমূহ—
“নদী বাঁচলে দেশ বাঁচবে”,
“পরিবেশ রক্ষা, সবার অঙ্গীকার”,
“দূষণ নয়, সবুজ চাই”,
“নদীকে বাঁচাও, জীবন বাঁচাও”।

আয়োজকরা জানান, নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; জনগণের সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়। নদীকে বাঁচাতে হলে প্রতিটি নাগরিককে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

সাধারণ সম্পাদক রুস্তম খান বলেন—
“আজকের প্রজন্মকে নদীর গুরুত্ব বোঝাতে হবে। নদী যদি মরে যায়, পরিবেশও ধ্বংস হবে। তাই আমাদের সবার দায়িত্ব নদী রক্ষা করা।”

এছাড়া বক্তারা নদীর তীর দখলমুক্ত করা, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধ করা, সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কর্মসূচি চালুর আহ্বান জানান।

নদী দিবসের এ কর্মসূচিকে অংশগ্রহণকারীরা নদী রক্ষায় এক নতুন অঙ্গীকার হিসেবে দেখছেন। তারা প্রত্যাশা করেন, শুধু একদিন নয়; সারা বছরজুড়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে গেলে মানুষ নদীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ আরও গভীরভাবে উপলব্ধি করবে।


More News Of This Category
bdit.com.bd