• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

নওগাঁ বদলগাছি সরকারি কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

Reporter Name / ৩৬০ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

নওগাঁ বদলগাছি সরকারি কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছি সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক চালু করেছে কলেজ শাখা ছাত্রদল। মঙ্গলবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

নবীন শিক্ষার্থী সুমাইয়া মিম বলেন, আমি আজকে প্রথম কলেজে এসেছি এসে ছাত্র দলের ভাইয়াদের খুব হেল্প পাচ্ছি তারা ভর্তী ফ্রম পূরণে অনেক সহায়তা করেছেন, আমি তাদের সেবা পেয়ে খুশী।

আরেক শিক্ষার্থী হাসান জানান, কলেজে আসলে রাজনৈতিক বড় ভাইদের দেখলে অনেক ভয় লাগে, শুনেছি তাঁরা না-কি খুব খারাপ হয় নতুনদের সঙ্গে খারাপ আচরণ করে কিন্তু তাদের সহায়তা করা দেখে আমার ধারণা পরিবর্তন হয়েছে। আমার ভালো লাগছে তাদেকে কাছে পেয়ে যদি সুযোগ পাই আমিও তাদের সঙ্গে কাজ করব।

কলেজ শাখা ছাত্র দলের সভাপতি আহসানুল হক মোস্তাকিম জানান, নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, ক্লাসে অংশগ্রহণ ও কলেজের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার জন্য এই হেল্প ডেস্ক রাখা হয়েছে। এতে নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পাচ্ছেন এ ছাড়াও তাদের জন্য খাবার পানির বোতল, প্যাকেট স্যালাইন বিতরণ করছি।#


More News Of This Category
bdit.com.bd