• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

নওগাঁয় ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

নওগাঁয় ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার পোরশা থানার ৫নং ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর তেলিপাড়া গ্রামের আশরাফুল হাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে ভূমি দখল, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আশরাফুল হাজী গং দীর্ঘদিন ধরে সরকারি ভিপি সম্পত্তি এবং স্থানীয়দের মালিকানাধীন জমি জাল দলিল ও স্ট্যাম্প তৈরি করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। দখলে ব্যর্থ হলে তারা স্থানীয়দের দোকান ঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। সময়ের সঙ্গে তারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে, যারা নিয়মিতভাবে গ্রামবাসীকে ভয়ভীতি দেখাচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়রা জানান, এই চক্রের দখলবাজির মাত্রা এতটাই বেড়েছে যে অনেক জমির মালিক এখন নিজের সম্পত্তিতে যেতেও ভয় পান। এমনকি গত ১ অক্টোবর দুপুর ১টা ২৩ মিনিটে ০১৩০০-৬৪৪৩০৪ নম্বর থেকে শাহিন আলমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে, যা ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে।

এই পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে। ৪ অক্টোবর নোচনাহার বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে তেলিপাড়া গ্রামের মৃত কমির উদ্দিন সরকারের ছেলে শহিদুল ইসলাম, নূরুল ইসলামের ছেলে শাহিন আলম, আবুল কাশেম ও রবিউল ইসলাম সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন।

তারা বলেন, আশরাফুল হাজী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ভূমি দখল চেষ্টা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না। তাই তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান—এই দখলবাজ চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।#


More News Of This Category
bdit.com.bd