• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

নওগাঁয় ভাঙা রাস্তায় ধলুর উদ্যোগে মেরামত কাজ শুরু

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

নওগাঁয় ভাঙা রাস্তায় ধলুর উদ্যোগে মেরামত কাজ শুরু

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আলু হাঁটি থেকে সুটিকালিতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পিচ, ইট-বালু উঠে গিয়ে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্ঘটনার শঙ্কা থাকলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।

অবশেষে নিজ উদ্যোগে রাস্তাটি মেরামতের কাজ হাতে নিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু। শনিবার সকাল থেকে তিনি একটি ভেকু মেশিন ও ১৫ ট্রাক ইট এনে গর্ত ভরাটের কাজ শুরু করেন। আলু হাঁটি থেকে সুটিকালিতলা পর্যন্ত ছোট-বড় গর্তগুলো ইট দিয়ে পূরণ করতে দেখা যায় তাকে।

এলাকাবাসী জানায়, ধলুর এই উদ্যোগে তারা খুশি হয়েছেন। এ বিষয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন,
“এলাকার মানুষের একমাত্র ভরসার রাস্তা এটি। বাজার, স্কুল, কলেজসহ দৈনন্দিন কাজে সবাই এই সড়ক ব্যবহার করে। গর্তগুলোর কারণে রিকশা, ভ্যান, অটোরিকশা চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। আগামীকাল থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এই রাস্তা দিয়েই শহরের অন্তত ১০টি পূজামণ্ডপে হাজারো মানুষ যাতায়াত করবে। তাদের কষ্ট লাঘবে আমার ক্ষুদ্র চেষ্টা।”

পথচারী পরিতোষ জানান,
“১৫ বছর ধরে এই ভাঙা রাস্তা দিয়ে চলতে হচ্ছে। আমরা প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক হয়েও ভালো রাস্তার দেখা পাইনি। সময়মতো পৌরকর দিই, অথচ রাস্তার অবস্থা করুণ। ধলু ভাইয়ের এই উদ্যোগে অন্তত সাময়িক স্বস্তি পাব।”

মেরামতস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ওয়াসিম কুমার বলেন,
“এই শুভ উদ্যোগ শুধু মানুষের কষ্ট কমাচ্ছে না, অন্যদেরও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে।”


More News Of This Category
bdit.com.bd