• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ ও র‍্যালি

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ ও র‍্যালি

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নাসিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম এবং চিফ ইনস্ট্রাক্টর (বিভাগীয় প্রধান, নন-টেক) খোন্দকার মোঃ সোহাইল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, যুব রেড ক্রিসেন্ট সদস্য, রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার শপথ নেন এবং একটি সবুজ, সুন্দর ও টেকসই পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করেন। উপস্থিত সবাই বলেন, “একটি গাছ মানেই একটি প্রাণ, একটি নতুন আশার প্রতীক। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।”


More News Of This Category
bdit.com.bd