• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মাসুদ হাসান তুহিন

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মাসুদ হাসান তুহিন

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের কোলাহল, নতুন জামা-কাপড়, বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা, আর এর সঙ্গে শুরু হয় একে অপরকে শুভেচ্ছা বিনিময়।
সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তির দমন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে।

দুর্গাপূজা উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নওগাঁ সদর উপজেলা বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে—এই প্রত্যাশা আমার।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে প্রশাসন এবং সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
শেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মেহেদী হাসান অন্তর
📧 bdantor517@gmail.com
📲 01771-088808, 01742-162355

 


More News Of This Category
bdit.com.bd