• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইয়ুব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইয়ুব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং

আশরাফুজ্জামান গাইবান্ধাঃ- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৭০ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার মামলায় আসামি আইয়ুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে আলীনগর গ্রামের বৃদ্ধা নারী তার বাড়ির উত্তরে রাশিদুল ইসলামে হলুদের জমিতে ছাগল চড়াতে যায়। কিছুক্ষণ পর দুপুরের দিকে আসামি আইয়ুব আলী ওই বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। তখন থেকে ধর্ষক আইয়ুব আলী আত্মগোপন যান। এ আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে রোববার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় নামক এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ইতোমধ্যে ধর্ষণের শিকার বৃদ্ধার ডাক্তারি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা হয়েছে।

এ দিকে ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার হওয়ায় মামলার বাদী ও ধাপেরহাট এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এমন কঠোর ভৃমিকায় পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবের প্রশংসা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পুলিশ ইচ্ছে করলেই অনেক কিছুই সম্ভব তা আবার প্রমানিত হলো।

 


More News Of This Category
bdit.com.bd