• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবী পক্ষের সূচনা শুভ মহালয়াতে আন্তর্জাতিক বিশ্বতান এর পরিবেশনা “দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী”

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দেবী পক্ষের সূচনা শুভ মহালয়াতে আন্তর্জাতিক বিশ্বতান এর পরিবেশনা “দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী”

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম মহানগরের গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে পূজা, আলোচনা সভা, চন্ডী পাঠ, ধর্মীয় গীতিনাট্য, সংগীত, নৃত্যসহ নানা মাঙ্গলিক কর্মসূচি ২১ সেপ্টেম্বর ২০২৫ ররিবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি  দোদুল দত্তের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক  শিমুল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম মহানগর দক্ষিণ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বান্দরবান জেলার দায়িত্বরত ট্রাস্টি দীপক কুমার পালিত। স্বাগত বক্তব্য রাখেন লায়ন সন্তোষ নন্দী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি নিখিল দে, লেলিন পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল দে প্রমুখ।
আন্তর্জাতিক বিশ্বতানের বিশেষ আয়োজন ছিলো “দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী”।সংগীত পরিচালনা -নিভূ সেন,নৃত্য পরিচালনা -অনিক রায় চৌধুরী,পরিকল্পনা -অর্পনা রায় চৌধুরী,সংযোগ-প্রতিষ্টাতা সভাপতি নরেন সাহা সহ আন্তর্জাতিক বিশ্বতান টীম।আন্তর্জাতিক বিশ্বতান
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি পরিচালনা পরিষদকে।

 


More News Of This Category
bdit.com.bd