• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

দীপাবলি ও কালীপূজায় আলোকসজ্জায় মুখর পটুয়াখালী

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

দীপাবলি ও কালীপূজায় আলোকসজ্জায় মুখর পটুয়াখালী

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী, ২০ অক্টোবর — আজ সোমবার সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে পটুয়াখালী জেলার বিভিন্ন পূজামণ্ডপে পূজার প্রস্তুতি ও আয়োজন শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন পূজারীরা ও মৃতশিল্পীরা।

শহরের বিভিন্ন বাজারে প্রতিমা, ফুল, ফলমূল, বেলপাতা ও পূজাসামগ্রীর দোকানে ভিড় দেখা গেছে। রাতভর চলবে কালীপূজার অনুষ্ঠান। ইতোমধ্যে কোথাও কোথাও প্রতিমার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠেছে, আকাশে রঙিন আতশবাজি ও বারুদের গন্ধে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি জারি রয়েছে।

তবে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন, এবার ব্যয় বৃদ্ধি ও চাঁদা তোলার ওপর সরকারি নিষেধাজ্ঞার কারণে ছোট মণ্ডপগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। স্থানীয় উদ্যোক্তারা বলেন, “প্রতি বছর প্রতিমা ও পূজাসামগ্রীর দাম বাড়ছে। আগে ২ থেকে আড়াই হাজার টাকায় যে প্রতিমা পাওয়া যেত, এবার তা ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলমূল ও ডেকোরেশনের খরচও দ্বিগুণ বেড়েছে।”

ফলে সীমিত বাজেটে অনেক ছোট পূজা উদ্যোক্তা পূর্ণাঙ্গ আয়োজন করতে পারছেন না। তবুও, নানা সীমাবদ্ধতার মাঝেও জেলার সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীপাবলির আলোয় মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর প্রতিটি পাড়া-মহল্লা।


More News Of This Category
bdit.com.bd